সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে
তেমতি শ্যামের চিকণ দেহা |
অঞ্জন রঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে
চাঁদ...
কালা গরলের জ্বালা আর তাহে অবলা
তাহে মুঞি কুলের বৌহারী |
অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা
ঘুপতে সে...
এমন পিরীতি কভু দেখি নাই শুনি |
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি ||
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া |
তিল আধ না দেখিলে যায়...
দিবস রজনী গুণ গণি গণি
কি হৈল অন্তরে ব্যথা |
খলের বচনে পাতিয়া শ্রবণে
খাইনু আপন মাথা ||
শুন শুন দূতী কি...
রাধার কি হৈল অন্তরের ব্যাথা |
বসিয়া বিরলে থাকায়ে একলে
না শুনে কাহারো কথা ||
সদাই ধেয়ানে চাহে মেঘ-পানে
না...
সই কে বা শুনাইল শ্যাম নাম |
কানের ভিতর দিয়া মরমে পশিল গো
আকুল করিল মোর প্রাণ ||
না জানি কতেক মধু শ্যাম-নামে...