আমার দিকে পাথর ছোঁড়ো
হাসতে হাসতে,
আমি কাঙ্গাল শুন্য, ভালো
বাসতে বাসতে।
কখন আবার আলিঙ্গনে
ও চুম্বনে,
বহুভঙ্গিম অমৃত...
আমার ছিল না
আরশি
থাকলে তুমি
মুখ দেখতে পেতে
আমিও হৃদয় মনে
অভিমান বাষ্পকণা
পারদে প্রজ্ঞায়
ফোটাতাম
ভাস্করের
মেধাবী...
হৃদয় ভাঙচুর করে
আনন্দ যদি সে পায়
ইচ্ছা তার পূর্ণ হোক
যাক ভেসে জগত সংসার
ভাঙ্গা হৃদয়েরও তীব্র তেজ আছে
ভস্ম হবে সেও...
যৈবতী কইন্যার মন
যহন তহন
উইড়া যাইরে পঙ্খীর লাহান
ও বিধি আমারে তুমি
সে পঙ্খীর ডানা কইরা দাও……
চিরটাকাল ভেঙ্গেই গেলে
মন মন্দির গড়লে না,
অশ্রুব্যথার নীরব চিঠি
ভুল করেও পড়লে না!
আমাকে বৈরাগী করে
তুমি নিজে সংসারী হয়েছো
কে দেবে তোমাকে দন্ড
বিচার আচার বলে আছে কোনকিছু?