বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০০-১৮০০ খ্রীস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ। এর মধ্যে ১২০০-১৩৫০ সাল পর্যন্ত কোন সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি বলে এ সময়কে কেউ কেউ অন্ধকার যুগ বলে চিহ্ণিত করেছেন।১২০৪ খ্রীস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সেন বংশের শাসক লক্ষণ সেনের রাজধানী বিনা বাধায় জয় করীদেশে মুসল্মান শাসনের সূত্রপাত করেন।১৩৪২ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড়ের সিংহাসন দখল করে দিল্লির শাসনভুক্ত রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর পুত্র সেকান্দর শাহের আমলে বড়ু চন্ডীদাসের আবির্ভাব হয়। বড়ু চন্ডীদাসের কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন।এছাড়া মধ্যযুগের অন্যন্য সাহিত্যিক নিদর্শন সমূহ হচ্ছে —কীচকবধ , বৈষ্ণব পদাবলী , রামচরিত , শূন্যপূরাণ প্রভৃতি। মধ্যযুগের সাহিত্যধারা দুইভাগে বিভক্ত।