বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি বিদ্যাপতি দারভাঙ্গা জেলার অন্তর্গত বিসফী নামক গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তিনি “মৈথিলী কবি” ও “অভিনব জয়দেব” নামে খ্যাত ছিলেন। ড.বিমানবিহারী মজুমদারের মতে , বিদ্যাপতি সম্ভবত ১৩৮০ থেকে ১৪৬০ খ্রীস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। ড.মুহাম্মদ শহীদুল্লাহর মতে,১৩৯০ থেকে ১৪৯০ খ্রীস্টাব্দের মধ্যেই বিদ্যাপতির জীবন আবর্তিত হয়েছে। ড.আহমদ শরীফের মতে,১৩৫০-৬৫ থেকে ১৪৫৫ খ্রীস্টাব্দের মধ্যে তিনি বর্তমান ছিলেন। তিনি পদাবলী রচনা করলেও কৃষ্ণভক্ত ছিলেন না, ছিলেন শৈব।কারো মতে পঞ্চোপাসক।তাঁর অসাধারণ পদাবলীর জন্য বাঙ্গালীর হৃদয়ে আজো তিনি বেঁচে আছেন।
তাঁর রচিত পদঃ ( ১)“এ সখি হামারি দুঃখের নাহিক ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।।“
(২)“সহজ প্রসন মুখ দরস হৃদয় সুখ
লোচন তরল তরঙ্গ।
আকাশ পাতাল বস, সেও বইসে ভেল অস।
চাঁদ সরোরুহ সঙ্গ।।
বিধি নিরমিল রামা, দোসর লছমি সমা
ভাল ভুলাএল নিরমান।“
তথ্যসূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস–মাহবুবুল আলম
Its a good job. Thanks for your(s) effort.
If possible please provid two pdf-”Uttar Fulgani” and “Hospital” wrote by Dr.Nehir Ranjan Gupta.
Once again-Thanks.
Bijoy.