শবরপাদানাম
রাগ-রামক্রী
———————————–
গঅণত গঅণত তইলা বাড়ী হিএঁ কুরাড়ী।
কন্ঠে নইরামণি বালি জাগন্তে উপাড়ী।।
ছাড় ছাড় মাআ মোহা বিসমে দুন্দোলী।
মহাসুহে বিলসন্তি সবরো লইআ সূণ মেহেলী।।
হেরি সো মোরি তইলা বাড়ী খসমে সমতুলা।
সুকল এ মোরে কপাসু ফুটিলা।।
তইলা বাড়ী পাসেঁ রে জোহ্না বাড়ী তা এলা।
ফিটেলী আন্ধারি রে আকাস ফুলিলা।।
কঙ্গুচিনা পাকেলা রে সবরাসবরি মাতেলা।
অণুদিণ সবরো কিম্পি ণ চেবই মহাসুহেঁ ভোলা।।
চারিবাঁসে গরিলারে দিআঁ চঞ্চালী।
তহিঁ তোলি সবরো ডাহ কএলা কান্দই সন্ডণ সিআলী।।
মারিঅ ভবমত্তা রে দহ দিহে দিধলি বলী।
হের সে সবরো নিরেবণ ভইলা, ফিটিলি সবরালী।।
Its a good job. Thanks for your(s) effort.
If possible please provid two pdf-”Uttar Fulgani” and “Hospital” wrote by Dr.Nehir Ranjan Gupta.
Once again-Thanks.
Bijoy.