সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সুনীতিকুমার চট্টোপাধ্যায় (২৬শে অক্টোবর, ১৮৯০—১৯৭৭) একজন বাঙালি ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

সুনীতিকুমার পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। তিনি মতিলাল শীল ফ্রি স্কুল থেকে ১৯০৭ সালে এন্ট্রান্স, স্কটিশ চার্চ কলেজ থেকে ১৯০৯ সালে এফ এ, প্রেসিডেন্সী কলেজ থেকে ১৯১১ সালে ইংরেজিতে সম্মানসহ বি এ এবং ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ ডিগ্রী লাভ করেন। পরীক্ষায় ভাল ফলাফলের জন্য তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি এবং জুবিলি গবেষণা পুরস্কার লাভ করেন। তিনি ১৯১৩ সালে বিদ্যাসাগর কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক নিযুক্ত হন। ১৯১৯ সালে তিনি ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় লন্ডনে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ধ্বনিবিজ্ঞানে ডিপ্লোমা ও ১৯২১ সালে ডি লিট ডিগ্রী লাভ করেন। বাংলা ভাষার উৎস ও বিকাশ ছিল তাঁর গবেষণার প্রতিপাদ্য। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি ধ্বনিতত্ত্ব ও ইন্দো-ইউরোপীয় ভাষাতত্ত্ব ছাড়াও প্রাকৃত ভাষা, ফার্সি ভাষা, প্রাচীন আইরিশ ভাষা, গোথিক ভাষা ইত্যাদিতে ব্যুৎপত্তি লাভ করেন। লন্ডন থেকে তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে উপরোক্ত বিষয়গুলি ছাড়াও স্লাভ ভাষাতত্ত্ব, গ্রিক ভাষা, লাতিন ভাষা, ইত্যাদি নিয়ে গবেষণা করেন। ১৯২২ সালে দেশে ফিরে তিনি ভারতীয় ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুনরায় কর্মজীবন শুরু করেন। এখানে ৩০ বছর কাজ করার পর এমেরিটাস অধ্যাপক হিসেবে পুনর্নিযুক্ত হন এবং ১৯৬৩ সালে ভারতের জাতীয় অধ্যাপকের মর্যাদা লাভ করেন।

সম্পর্কিত আরো পোস্ট পড়ুন!



One Responseto “প্রেমের তুলনা”

  1. Bijoy K. Kar says:

    Its a good job. Thanks for your(s) effort.
    If possible please provid two pdf-”Uttar Fulgani” and “Hospital” wrote by Dr.Nehir Ranjan Gupta.
    Once again-Thanks.

    Bijoy.

Leave a Reply