চর্যাপদ-১

লুইপাদানাম

রাগ-পটমঞ্জরী

———————-

কাআ তরুবর পাঞ্চ বি ডাল।

চঞ্চল চীএ পইঠা কাল।।

দিঢ় করিঅ মহাসুহ পরিণাম।

লুই ভণই গুরু পুছিঅ জাণ।।

সঅল সমাহিঅ কাহি করিঅই।

সুখ দুখেতে নিচিত মরিঅই।।

এড়িঅই ছাঁদ বান্ধ করণ কপ্টের আস।

সূনু পথে ভিড়ি লাহু কররে পাস।।

ভণই লুই আমহে ঝাণে  দীঠা।

ধ্মণ চবণ বেণী পিন্ডী বইঠা।।

আধুনিক বাংলা রূপঃ শ্রেষ্ঠ তরু(সদৃশ) এই শরীর,তার ডাল পাঁচটি।চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে।(এই চিত্তকে)দৃঢ় করে মহাসুখ পরিনাম কর।লুই বলেন, গুরুকে শুধিয়ে জেনে নাও।(কিভাবে তা করতে হয়)।কেন সমস্ত সমাধি করা হয়? সুখে দুখে সে নিশ্চিত মারা যায়। (যোগাচারের) ছন্দ-বন্ধ(এবং)কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ কর।শূন্যতা পক্ষে ভিড়ে পার্শে নাও।(শূন্যতা পক্ষের দিকে এগিয়ে যাও)। লুই বলেন,আমি ধমণ চবণ (নামক) দুই পিঁড়িতে বসে ধ্যানে(শূন্যতাকে) দেখেছি।

সম্পর্কিত আরো পোস্ট পড়ুন!



One Responseto “প্রেমের তুলনা”

  1. Bijoy K. Kar says:

    Its a good job. Thanks for your(s) effort.
    If possible please provid two pdf-”Uttar Fulgani” and “Hospital” wrote by Dr.Nehir Ranjan Gupta.
    Once again-Thanks.

    Bijoy.

Leave a Reply